নীল রায়:
মমতার হুমকির ২৪ ঘন্টার মধ্যেই হামলা হয়েছে অমিত শাহর ওপর এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার টাকির জনসভায় তৃণমূলের ওপর খড়গহস্ত হলেন তিনি। এদিন বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর হয়ে জনসভা করতে এসেছিলেন মোদি। সেখানেই মঙ্গলবার কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর রোড শো ঘিরে বিদ্যাসাগর কলেজের সামনে গোলমালের কথা উল্লেখে না করলেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেন, “কাল কলকাতার ছবি গোটা দেশ দেখেছে। গোটা দেশে তা নিয়ে আলোচনা হচ্ছে।
মোদির বক্তব্য, পশ্চিমবঙ্গে বিজেপির প্রতি মানুষের সমর্থন দেখে দিদি ঘাবড়ে গিয়েছেন। আর ঘাবড়ে গিয়ে দিদি কোথায় নেমেছেন তা দেশ আর দুনিয়া দেখছে।” তিনি আরও বলেন, “দু’দিন আগেই দিদি বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন। প্রকাশ্যে বলেছিলেন। সেই ঘোষিত এজেন্ডা মতোই ২৪ ঘণ্টার মধ্যে অমিত শাহর উপরে হামলা হয়েছে।”
ভোটের ফলাফল প্রসঙ্গে মোদি বলেন, “গত পাঁচ-ছয় দফার ভোটে একার ক্ষমতাতেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন জিতেছে বিজেপি। এখনও পর্যন্ত যে সার্ভে বা জনমত সমীক্ষা আসছে তাতে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বাংলা থেকে যে আসন পাবে বিজেপি তাতে তিনশ পেরিয়ে যাবে।” তিনি আরও বলেন “বিজেপি একাই তিনশ পেলে বুঝতে পারছেন এনডিএ কতগুলি আসনে জিতবে। আর তাতেই এ বার উল্লেখযোগ্য অবদান থাকবে বাংলার।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news