ওয়েব ডেস্ক:
“গতকাল তৃণমূলের আক্রমণ থেকে আমায় বাঁচিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা”, বললেন অমিত শাহ। শাহ’র বক্তব্য, মঙ্গলবার সন্ধ্যায় জওয়ানরা তাঁকে উদ্ধার না করলে তাঁর প্রাণ সংশয় হতে পারতো।
প্রসঙ্গত, মঙ্গলবারের রোড শো’তে আক্রমণের শিকার হন অমিত শাহ। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সুরক্ষিতভাবে হামলার জায়গা ছেড়ে বেরিয়ে আসতে পারেন তিনি। এদিন সাংবাদিক সম্মলনে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করেন গতকালকের ঘটনার জন্য। অমিত শাহ’র মনে করেন হিংসার ঘটনায় রাজ্য পুলিশও সমান দোষী।
বিজেপির মতে তৃণমূল পূর্বপরিকল্পিতভাবে অমিত শাহ’র রোডে শো’য়ে হিংসা ঘটিয়েছে। তারা নিজেরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দোষ চাপাচ্ছে বিজেপির উপরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news