ভাস্কর মান্না:
আয়করদাতাদের ঝঞ্ঝাট অনেকখানি কমল বলাই যায়। আইটি ফর্ম ফিল আপের ঝক্কিও কমতে চলেছে। বর্তমানে আয়করের রিটার্ন প্রসেসিংমাধ্যমে টাকা ফেরত পেতে সময় লাগে ৬৩ দিন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা আয়করের ইন্টিগ্রেটেড ই ফিলিং ও কেন্দ্রীয়ভাবে প্রসেসিং-এর এক প্রস্তাব অনুমোদন করেছে। তাতে খরচ হবে ৪,২৪২ কোটি টাকা। সূত্রের খবর, প্রকল্পটি হলে দু’টি ক্ষেত্রেই সময় লাগবে। সরকার সার্ভিস প্রোভাইডারকে বিশেষ উৎসাহ দেবে যাতে রিফান্ড দেওয়ার প্রক্রিয়া একদিনের মধ্যে শেষ করা যায়। পুরো কাজ ৩০ দিনের মধ্যে শেষ না হলে ক্ষতিপূরণও আদায় করা হবে বলে জানা গিয়েছে।
প্রকল্পটির দায়িত্বে রয়েছে ইনফোসিস। কাজ শেষ করতে সময় লাগবে ১৫ মাস। এর পর করদাতারা তাঁদের ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টে আগে থেকে ফিল আপ করা একটি ফর্ম পাবেন। তাতে তাঁদের নাম, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ও অন্যান্য তথ্য দেওয়া থাকবে। এর পাশাপাশি বেতন সংক্রান্ত কলমে করদাতার বেতন, সুদ বাবদ আয়, আয়ের উৎসে কর কাটা ইত্যাদিও থাকবে। করদাতাদের যদি আয়ের অন্য কোনও উৎস থাকে যা আয়কর দফতরকে আগে জানানো হয়নি, তবে তিনি ওই ফর্মে তা জানাতে পারবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news