Breaking News
Home / TRENDING / তারাপীঠে গণতন্ত্র বাঁচাও যাত্রা উদ্বোধন করবেন মোদী

তারাপীঠে গণতন্ত্র বাঁচাও যাত্রা উদ্বোধন করবেন মোদী

নীল বণিক:

রথযাত্রার উদ্বোধনে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। তৃতীয় গনতন্ত্র বাঁচাও যাত্রা বীরভূমের তারাপীঠ থেকে বার করবে রাজ্য বিজেপি। সেই যাত্রার উদ্বোধন করতে আসার কথা ছিল দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহরে। কিন্তু শেষ দুদিনে চিত্রটা সম্পূর্ন বদলে যায়। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তারাপীঠের রথযাত্রা উদ্বোধনে আসবেন বলে ঠিক হয়েছে। দিল্লি থেকে সেই বার্তা ইতিমধ্যে পৌঁছে গেছে মুরলীধর সেন লেনে।

তারাপীঠে গণতন্ত্র বাঁচাও যাত্রা উদ্বোধনের পাশাপাশি বিজেপি কর্মীদের সঙ্গে পদযাত্রায় পা মেলাবেন মোদী। তারপর বীরভূমে সভা করবেন প্রধানমন্ত্রী। এতদিন বিজেপি সূত্রে খবর ছিল, রাজ্যের তিনটি যাত্রার উদ্বোধন করবেন অমিত শাহ। এবার স্বয়ং প্রধানমন্ত্রী যাত্রার উদ্বোধন করায় রাজ্যে প্রচারের ঝড় তুলতে বিজেপির সুবিধা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এইসঙ্গে গনতন্ত্র বাঁচাও যাত্রায় একাধিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। যদিও সেই সভাগুলির স্থান এখনও ঠিক করে উঠতে পারেনি দিল্লি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভাগুলি নিয়ে রাজ্য নেতৃত্বর সঙ্গে দু-একদিনের মধ্যেই কথা বলবে দিল্লি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *