Breaking News
Home / TRENDING / প্রয়াত সঙ্গীত শিল্পী মহম্মদ আজিজ

প্রয়াত সঙ্গীত শিল্পী মহম্মদ আজিজ

ওয়েব ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক প্রয়াণ ঘটল বলিউডের বিখ্যাত সংগীতশিল্পী মহম্মদ আজিজের। মঙ্গলবার ৬৪ বছর বয়সে মৃত্যু হল আজিজের৷ সূত্রের খবর, সোমবার রাতেই তিনি কলকাতাতে একটি অনুষ্ঠানে এসেছিলেন৷ মঙ্গলবার দুপুরে মুম্বই ফিরে যান৷ বিমানবন্দরেই শরীর খারাপ করে তাঁর, সেই কথা তিনি তাঁর ড্রাইভারকে জানালে তাঁকে তড়িঘড়ি নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয় স্বনামধন্য সঙ্গীতশিল্পীর।

১৯৫৪ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের অশোকনগরে জন্ম হয় মহম্মদ আজিজের৷ হিন্দি ছবিতে একাধিক সুপারহিট গান রয়েছে তাঁর৷ পাশাপাশি ওড়িয়া এবং বাংলাতেও তিনি একাধিক গান গেয়েছেন৷ কলকাতায় মিউজিক কেরিয়ার শুরু করে তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন৷ অমিতাভ বচ্চন অভিনীত মর্দ ছবিতে মর্দ টাঙ্গেওয়ালা গানই তাঁর প্রথম হিট গান৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *