নিজস্ব সংবাদদাতা:
একশো দিনের কাজের পর্যবেক্ষকদের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার রানি রাসমণী রোডে। মহাত্মা গাঁধী রুরাল এমপ্লয়মেন্ট আইন অনুযায়ী একশো দিনের কাজে বেতন পাচ্ছেন না এই কাজের তদারকিতে যুক্ত থাকা কর্মীরা। এরই প্রতিবাদে মঙ্গলবার মিছিল করে একশো দিনের কাজের পর্যবেক্ষকরা। এদিন তাঁরা তাঁদের জন্য বীমা চালু করার দাবিও করেন। মঙ্গলবার রামলীলা ময়দান থেকে মিছিলটির আয়োজন করা হয়। মিছিল শেষে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু রানি রাসমণী রোডে আসতেই মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি বেধে যায়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news