Breaking News
Home / TRENDING / ফের ট্রাম্প-পুতিনকে পেছনে ফেলে বিশ্বসেরা মোদি, জানতে ক্লিক
HANGZHOU, CHINA - SEPTEMBER 04: (RUSSIA OUT) Indian Prime Minister Narendra Modi arrives to the plenary session of G20 Hangzhou Summit on September 4, 2016 in Hangzhou, China. (Photo by Mikhail Svetlov/Getty Images)

ফের ট্রাম্প-পুতিনকে পেছনে ফেলে বিশ্বসেরা মোদি, জানতে ক্লিক

ওয়েব ডেস্ক:

ট্রাম্প-পুতিনকে পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে তিনি। কেবল দেশে নয়, নেতা হিসেবে বিদেশেও তাঁর গ্রহণযোগ্যতা অপরিসীম, প্রমণিত হল ফের। ব্রিটিশ ম্যাগাজিনের বিচারে বিশ্বের সেরা নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, ব্রিটিশ হেরাল্ড পত্রিকা একটি সমীক্ষা করে সম্প্রতি।  সমীক্ষার বিষয় ছিল বিশ্বের জনপ্রিয়তম নেতা।  সেখানেই পুতিন, ট্রাম্পের মতো রাষ্ট্রনেতাদের পেছনে ফেলে জয়ী হয়েছেন মোদি। তিনি একাই পেয়েছেন ৩০ শতাংশ ভোট।

জানা গিয়েছে সমীক্ষাটির জন্য পৃথিবীর ২৫ জন নেতাকে বেছে নেওয়া হয়। অন্তত ৩০ লক্ষ মানুষ ভোট দিয়েছেন এই সমীক্ষায়। যার জেরে সংস্থার ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।

নরেন্দ্র মোদিকে ‘নমো’ বলে উল্লেখ করা হয় এখানে। সমীক্ষার শীর্ষে থাকা ছাড়াও ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ ও জলবায়ু পরিবর্তন নিয়ে মোদির বিশেষ উদ্যোগের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করা হয়েছে ব্রিটিশ হেরাল্ডে। জুলাইতে ওই ম্যাগাজিনের কভারে থাকছে মোদির ছবি। তা এখনই ঘোষণা করা হয়েছে।

তবে মোদির এই সাফল্য প্রথম নয়। এর আগেও একাধিকবার তালিকার প্রথমে উঠে এসেছে তাঁর নাম। তিনিই যে ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তা এতদিনে সকলেরই জানা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *