ওয়েব ডেস্ক:
আসন্ন লোকসভা ভোটের আদত লড়াই ‘নেশন ফার্স্ট’ বনাম ‘ফ্যামিলি ফার্স্টে’র। শনিবার এভাবেই কংগ্রেস ও জেডিএসকে জোটকে একযোগে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেন নরেন্দ্র মোদি। এইসঙ্গে এদিন কর্ণাটকের কংগ্রেস সরকারকে ‘২0 শতাংশ কমিশনের সরকার’ বলেও তোপ দাগেন তিনি। বলেন, কংগ্রেস ও জেডিএস জোটের একটাই মিশন, তা হল কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষায় এই জোটকে বলা উচিত— “মিশন কমিশন”। উল্লেখ্য, কর্ণাটকের বিগত সিদ্দারামাইয়া সরকার ছিল ১০ শতাংশ কমিশনের সরকার। কুমারস্বামীর সরকার ২০ শতাংশ কমিশনের।
এরপরই প্রধানমন্ত্রী প্রশ্ন ছোড়েন, এই লোকসভায় আপনারা কার পক্ষে বলুন। আপনাদের কাছে জাতি প্রথম, নাকি প্রথম পরিবার? সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরই। কারণ এবারের লড়াই ‘নেশন ফার্স্ট’ বনাম ‘ফ্যামিলি ফার্স্টে’র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news