Breaking News
Home / TRENDING / গদা হাতে সাড়ম্বরে রামনবমী পালন করলেন দাপুটে দিলীপ

গদা হাতে সাড়ম্বরে রামনবমী পালন করলেন দাপুটে দিলীপ

ওয়েব ডেস্ক:

যেমন বলেছিলেন, তেমনি সারম্বরে রামনবমী উদযাপন করলেন দিলীপ ঘোষ। গদা হাতে রামনবমীর সকালে রাস্তায় নামলেন বিজেপির দাপুটে রাজ্য সভাপতি। শনিবার তাঁর নিজের বিধানসভা নির্বাচনী কেন্দ্র খড়্গপুরে রামনবমীর মিছিলে পা মেলান তিনি। মিছিল শেষে বিজেপির রাজ্য সভাপতি বলেন, রাজ্যের সব জায়গায় রামনবমীর মিছিল হয়েছে। শান্তিপূর্ণভাবেই মিছিল হয়েছে। আর এর থেকে বোঝা যাচ্ছে রাজ্যে হিন্দুত্বের হাওয়া বইছে। তার প্রভাব অবশ্যই লোকসভা ভোটে পড়বে বলে বলে মনে করেন দিলীপ ঘোষ। কোনও দলের নাম না করে দিলীপের কটাক্ষ, বিজেপির দেখাদেখি সবাই এখন হিন্দুদের নিয়ে ভাবছে। যা আসলে রাজ্য বিজেপির নৈতিক জয় বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, রামনবমীর মিছিলের মধ্যেই এদিন দিলীপ ঘোষ তাঁর লোকসভা ভোটের প্রচারও সারেন। জঙ্গল মহলের প্রকৃত উন্নয়নের জন্য এবার মানুষ বিজেপিকেই ভোট দেবে, শনিবার আত্মবিশ্বাসের সঙ্গে জানান দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *