Breaking News
Home / TRENDING / গ্রেফতারি এড়াতে হলফনামায় কুণাল প্রসঙ্গ তুললেন রাজীব

গ্রেফতারি এড়াতে হলফনামায় কুণাল প্রসঙ্গ তুললেন রাজীব

ওয়েব ডেস্ক:

গ্রেফতারি এড়াতে আত্মপক্ষ সমর্থন রাজীবের। আজ সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিলেন রাজীব কুমার। হলফনামায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার উল্লেখ করেছেন, সারধা মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে সিবিআই। তাঁর মতে শিলঙে জেরা চলাকালীন কেন্দ্রীয় গোয়েন্দাদের সবরকম সহযোগিতা করেছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং দেখলেই নাকি আদালত তা বুঝতে পারবে বলে মত রাজীব কুমারের। এদিন নিজের হলফনামায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। উল্লেখ্য, হলফনামার প্রতিলিপি পাঠানো হয়েছে সিবিআইকেও।

প্রসঙ্গত, দেশের শীর্ষ আদালতের নির্দেশে শিলঙে সিবিআইয়ের মুখোমুখি হন রাজীব কুমার। এরপরই সারধা-কাণ্ডের তদন্তে তিনি সঠিকভাবে সহযোগিতা করেননি, তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এই মর্মে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্টো দিকে গ্রেফতারির বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনে আজ সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা জমা দিলেন রাজীব। সূত্রের খবর, নিজের হলফনামায় রাজীব পাল্টা প্রশ্ন তুলেছেন, শিলঙে টানা ৫ দিন, ৪০ ঘণ্টা ধরে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতায় সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও আবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনটা ঠিক কোথায়? শিলঙে সিবিআইয়ের সঙ্গে কথা বলার সময়, রাজীব কুমার নিজেই ভিডিও রেকর্ডিং করার কথা বলেন। সেই ভিডিও সিবিআই জমা দিলেই, আদালত বুঝতে পারবে, তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যাননি।

জানা গিয়েছে এদিন হলফনামায় রাজীব দাবি করেন, সারধা-কাণ্ডের বৈদ্যুতিন তথ্যপ্রমাণের ফরেনসিক অডিটের জন্য বিধাননগর থানা-ই সেবিকে অনুরোধ জানিয়েছিল। কিছু গোপন করার ইচ্ছে থাকলে, তা করা হত কি? তাঁর প্রশ্ন, সারধা-কাণ্ডের বিভিন্ন তথ্যপ্রমাণ থানার মালখানায় জমা ছিল। একজন আইপিএস অফিসারের পক্ষে কি সেখান থেকে তথ্য বিকৃত করা সম্ভব? তদন্তকারী অফিসারদের কথা শুনলেই তো সিবিআই সব জানতে পারবে। রাজীব কুমারের আরও বক্তব্য, একসময় যে কুণাল ঘোষের জামিনের বিরোধিতা করেছিল সিবিআই, সেই কুণাল ঘোষের চিঠির ভিত্তিতেই এখন পদক্ষেপ করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *