নীল বণিক:
রাজ্যে প্রধানমন্ত্রীর সভার জন্য বাধ্য হয়ে কেন্দ্রের জমি খুঁজছে বিজেপি!
কারণ সভাস্থল নিয়ে প্রশাসনের লাগাতার টালাবাহানা। অর্থাৎ ঠাকুরনগরের পর শিলিগুড়িতেও প্রধানমন্ত্রীর সভা ঘিরে জটিলতা। উল্লেখ্য, আগামী তেসরা এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন তাঁর দুটি সভা করার কথা। প্রথম সভা ব্রিগেডে, পরেরটি শিলিগুড়িতে। দ্বিতীয় সভা ঘিরে জটিলতা চরমে। সভা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিজেপি আঙুল তুলছে শাসক দলের দিকে।
শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে শাসকের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী। তিনি বলেন, এপ্রিলের মাসের প্রথম সপ্তাহে শিলিগুড়িতে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। সেই কারণে বিজেপি জেলা নেতৃত্ব শিলিগুড়ি শহর লাগোয়া বিভিন্ন মাঠ পরিদর্শন করে। তারপর জেলা শাসকের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করা হয়। গেরুয়া শিবিরের পাহাড়ের জেলা সভাপতির অভিযোগ, এখানকার প্রতিটি মাঠের ক্ষেত্রেই প্রশাসন অনুমতি দিতে টালবাহানা করছে। সবশেষে দল সিদ্ধান্ত নেয় এনজেপি থানা এলাকার কাওয়াখালির এসজেডির জমিতে জনসভা করবেন মোদিজি। কিন্তু প্রশাসন সেই মাঠে জনসভা করার অনুমতিও বাতিল করে দেয়। বাধ্য হয়ে এখন রেল বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জমি খুঁজে বেড়াচ্ছে বিজেপি।
এমন পরিস্থিতিতে বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর সাফ জানান, বার বার প্রধান বিরোধী দলের সভা আটকানোর চেষ্টা হচ্ছে বলেই বিজেপি অভিযোগ করে আসছে যে এরাজ্যে গণতন্ত্র নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news