ওয়েব ডেস্ক:
রাজ্যের ৬ লোকসভা কেন্দ্র স্পর্শকাতরতম, এগুলিতে থাকবে কমিশনের বিশেষ নজর।
সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যের এই ৬ লোকসভা কেন্দ্রগুলি হল রায়গঞ্জ, মুর্শিদাবাদ, রানাঘাট, কলকাতা উত্তর, শ্রীরামপুর ও আসানসোল। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ৬টি কেন্দ্রে থাকবে ১ জন করে পুলিশ অবজার্ভার। অপরপক্ষে আরও ৩৬টি কেন্দ্রকেও নজরে রাখা হবে। যে কেন্দ্রগুলিতে দায়িত্বে থাকবেন ১৮ জন পুলিশ অবজার্ভার। অর্থাৎ একেক জন পুলিশ অবজার্ভার ২টি করে কেন্দ্র সামলাবেন।
এদিকে আরএসএস ঘনিষ্ঠতা নিয়ে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই বিএসএফ-এর প্রাক্তন ডিজি কেকে শর্মাকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় স্পেশাল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন আইপিএস বিবেক দুবেকে (অন্ধ্রপ্রদেশ ক্যাডারের অফিসার)।
এদিন কমিশন আরও জানায়, আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে মোট ২৪ জন পুলিশ অবজার্ভার থাকবে। থাকবে ৪৭ জন জেনারেল অবজার্ভারও। এরমধ্যে ঝাড়গ্রামের জন্য আলাদা করে জেনারেল অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। আলাদা করে অবজার্ভার নিয়োগ করা হচ্ছে দার্জিলিং সহ পাহাড় এলাকার জন্যও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news