Breaking News
Home / TRENDING / লড়াই কাশ্মিরীদের বিরুদ্ধে নয়, কাশ্মীরিদের জন্যে: প্রধানমন্ত্রী

লড়াই কাশ্মিরীদের বিরুদ্ধে নয়, কাশ্মীরিদের জন্যে: প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক:

‘আমাদের লড়াই কাশ্মীরিদের বিরুদ্ধে নয়, বরং কাশ্মীরিদের জন্য। কাশ্মীরের সুরক্ষিত করবে এই সরকার।’ সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজস্থানের টঙ্ক-এ এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।

উল্লেখ্য, পুলওয়ামা জঙ্গি হামলার পর গোটা দেশে রয়েছে উত্তপ্ত পরিস্থিতি। একদিকে যেমন কাশ্মীরে জোর কদমে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও স্থানীয় প্রশাসন, তেমনি ভারতের পক্ষে যোগ্য জবাব চাইছে গোটা দেশের সাধারণ জনগন। এমত অবস্থায় শুক্রবার শ্রীনগরে পাঠানো হয়েছে ১০,০০০ আধাসেনা। উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের ধরপাকড় শুরু হয়েছে। অন্য দিকে উগ্র দেশপ্রেমের জিগির তুলে দুস্কৃতী তাণ্ডবও শুরু হয়েছে কোথাও কোথাও। এমন সময়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে, কাশ্মীরিদের বিরুদ্ধে নয়।

কাশ্মীর প্রসঙ্গ টেনে রাজস্থানের সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অংশে কাশ্মীরি ছাত্রদের সঙ্গে যা হচ্ছে তা হওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, কাশ্মীরের যুবকরাও আতঙ্কবাদে অতিষ্ঠ। তারাও এই লড়াইয়ে সামিল হতে চায়। তাদের সঙ্গে নিতে হবে আমাদের।

প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর জম্মুতে কাশ্মীরিদের ওপর একের পর এক হামলা হ্য। তা এতটাই ভয়ঙ্কর আকার ধারন করে যে কারফিউ পর্যন্ত জারি করতে হয়। একই ধরনের হামলার ঘটনা ঘটে দেহরাদুন, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, পুনে, পাটনা সহ দেশের বিভিন্ন অংশে। যার ফলে সুপ্রিম কোর্ট দেশের ১১টি রাজ্যকে বিশেষ নির্দেশকা দেয়। বলে, নিজের নিজের রাজ্যে কাশ্মীরিদের নিরাপত্তা সুরক্ষিত করবে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *