Breaking News
Home / TRENDING / প্রশ্নপত্র ফাঁস গুজব, মত উঃমাঃ শিক্ষা সংসদের সভাপতিরও

প্রশ্নপত্র ফাঁস গুজব, মত উঃমাঃ শিক্ষা সংসদের সভাপতিরও

নীল বণিক:

প্রশ্নপত্র ফাঁস নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির গলাতেও গুজবের তত্ত্ব। মাধ্যমিকের ছায়া যাতে উচ্চমাধ্যমিকে না পরে তার জন্য সংসদ সবরকম ব্যবস্থা গ্রহণ করেছেন বলে দাবি করেন তিনি। এইসঙ্গে মহুয়া দাসের আবেদন, গুজবে কান দেবেন না। পরীক্ষার্থীদেরও এবিষয়ে সতর্ক করেন তিনি। বলেন, আমরাও সতর্ক আছি। যদি কিছু হয় তবে দ্রুত ব্যবস্থা নেব। ছাত্রছাত্রীরা কোনওরকম ভয় ছাড়াই পরীক্ষা দিন। সংসদ আপনাদের পাশে আছে।

এইসঙ্গে গুজব রটানোর জন্য হুঁশিয়াড়িও দিয়ে রাখলেন সংসদের সভাপতি মহুয়া। গুজব ছড়ালে সংসদ কড়া ব্যবস্থা নেবে বলে জানান তিনি। তবে প্রশ্নপত্র ফাঁস আটকাতে সংসদ কোমর বেঁধে নেমেছে বলেও শনিবার সল্টলেকের সাংবাদিক বৈঠকে দবাই করেন তিনি। বলেন, পরীক্ষা কেন্দ্রের ভিতরে ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। ধরা পড়লে রেজিস্ট্রেশান বাতিল করার মতো কঠোর শাস্তি হতে পারে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে শিক্ষাকরাও মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দেন মহুয়া দাস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. নারদ কান্ডের মতো সব গুজব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *