Breaking News
Home / TRENDING / সিওল শান্তি পুরস্কার দেশবাসীকে উৎসর্গ করলেন সম্মানিত মোদী

সিওল শান্তি পুরস্কার দেশবাসীকে উৎসর্গ করলেন সম্মানিত মোদী

ওয়েব ডেস্ক:

সিওল শান্তি পুরস্কার দেশবাসীকে উৎসর্গ করলেন সম্মানিত মোদী, পুরস্কার মূল্য দান করবেন নমামি গঙ্গে ফান্ডে।

সিওলে শুক্রবার সকালে প্রথমে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দেখা করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে। এরপরই একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘সিওল শান্তি পুরস্কার’ তুলে দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর হাতে। উল্লেখ্য, এই সম্মান প্রথম কোনও ভারতীয়কে পেলেন।

ভারতের প্রধানমন্ত্রী পুরস্কার হাতে নিয়েই ভারতীয় নাগরিকদের তা উৎসর্গ করেন। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ বিশ্ব ভারতের ‘বসুধৈব কুটুম্বকম’ নীতিকে আপন করেছে৷ বলেন, ভারত চিরকাল পৃথিবীতে শান্তির বার্তা দিয়ে এসেছে৷ মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মজয়ন্তীতে এই পুরস্কার প্রাপ্তি বিশেষ ভাবে মূল্যবান বলে জানান তিনি৷ এইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কারের সঙ্গে যে অর্থ দেওয়া হয়েছে (২০০,০০০ ডলার) তা তিনি নমামি গঙ্গে ফান্ডে দিতে চান৷

উল্লেখ্য,১৯৯০ থেকে সিওল শান্তি পুরস্কার দিয়ে আসছে দক্ষিণ কোরিয়া সরকার ৷ ভারতের প্রধানমন্ত্রীর আগে এই সম্মান পেয়েছেন কোফি আন্নান, অ্যাঞ্জেলা মর্কেলের মতো ব্যক্তিত্বরা৷ বর্তমান পুরস্কারটির জন্য এ বছরে ১৩০০ জনের নাম এসেছিল, যার মধ্যে থেকে ১৫০ জনের নাম বেছে নেওয়া হয়। অবশেষে মোদীনমিক্স, অ্যাক্ট ইস্ট-এর সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হল সিওল শান্তি পুরস্কার৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *