ওয়েব ডেস্ক:
এবার ‘ভবিষ্যতের ভূত’-এর রহস্যময় অন্তর্ধান নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী। অধীর ঘুরিয়ে বললেন, চলচ্চিত্র উৎসবের সময় মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে সোজা কথা বলাতেই অনীকের ছবির উপর কোপ পড়ল। প্রসঙ্গত, গত কলকাতা চলচ্চিত্র উৎসব চলাকালীন ‘ভবিষ্যতের ভূত’-এর পরিচালক অনীক দত্ত প্রশ্ন তোলেন, চলচ্চিত্র উৎসব স্থল নন্দন জুড়ে বিশ্ব বিখ্যাত শিল্পীদের ছবি কম, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ছবি কেন?
এদিন অধীর চৌধুরী প্রশ্ন তোলেন, চলচ্চিত্র উৎসবে নন্দন জুড়ে শুধু মুখ্যমন্ত্রীরই ছবি কেন— অনীক দত্ত এই সত্যিটা বলার জন্যই কি তাঁর সিনেমা বন্ধ করে দেওয়া হল?
এইসঙ্গে এই ডাকসাইটে কংগ্রেস নেতার মন্তব্য, অনেকদিন ধরেই এরাজ্যে গণতন্ত্রকে ধর্ষন হচ্ছে৷ এবার শিল্পীদের স্বাধীনতা কেড়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী৷
উল্লেখ্য, সেন্সর সার্টিফিকেট থাকা সত্ত্বেও কোনও এক রহস্যময় কারণে কলকাতা সহ রাজ্যের ছোট বড় প্রেক্ষাগৃহগুলি অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শন বন্ধ করে দেয়। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছ থেকে এখন অবধি ছবির প্রযোজক সদত্তর পাননি। অপরপক্ষে ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শামিল হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্ররা। ট্যুইট করে পাশে দাঁড়িয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news