নীল বণিক:
চিট ফান্ড নিয়ে ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘আমি চিট ফান্ডে লুটেরা আর লুটেরাদের রক্ষাকর্তাদের ছাড়ব না। প্রতিটি পয়সার হিসেব নিয়ে ছাড়ব’, বলেন প্রধানমন্ত্রী। জলপাইগুড়ি ময়নাগুড়ির চূড়াভাণ্ডারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দ্যেশ্যে এদিন হুঁশিয়ারি দেন মোদী। বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁদের বাঁচাতে ধরনায় বসেছেন যারা হাজার হাজার গরিব মানুষের টাকা লুঠ করেছে। লুঠেরাদের রক্ষা করতেই মুখ্যমন্ত্রীর ধরনা কর্মসূচি।
প্রধানমন্ত্রী আরও বলেন, গাঁধীজীর সত্যাগ্রহ ছিল দক্ষিণ আফ্রিকার বর্নবিদ্বেষের বিরুদ্ধে। আর এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যাগ্রহ লুঠেরাদের বাঁচাতে। কটাক্ষের সুরে মোদী চিট ফান্ড প্রতারণা নিয়ে বলতেই থাকেন, ‘সত্যাগ্রহের মঞ্চে দিদিমনি দাঁড়িয়ে আছেন লুঠেরাদের সাথে। গরিব মানুষের কষ্টার্জিত টাকা ঠকিয়ে গায়েব করে হয়েছে! টাকা ফেরত না পেয়ে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন!
চিটফান্ড নিয়ে মমতাকে একটানা আক্রমণের পর প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন— সারধা, রোজভ্যালির মত চিটফান্ডের দুর্নীতিবাজ ও তাদের সঙ্গে জড়িত সহযোগী ও রক্ষাকারীদের কখনোই চৌকিদার ছাড়বে না। গরিবের প্রতিটি পয়সার আমি হিসেব নেব। প্রধানমন্ত্রী রাজ্যের চিটফান্ড আমানতকারিদের কথা দেন, দুর্নীতিবাজদের আইনের সামনে মুখোমুখি করাবোই আমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news