নীল বণিক:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য যুব মোর্চার সঙ্গে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য যুবমোর্চার নেতৃত্বকে মার্চ মাসের শুরুতে রাজ্য জুড়ে আলাদা কর্মসূচী নেবার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় যুব মোর্চার কর্মীদের বাইক মিছিল করার নির্দেশ দেন তিনি। অমিত শাহের নির্দেশের পর আগামী ২ মার্চ রাজ্যের ২৯৪টি বিধানসভায় বাইক মিছিল করবে যুব মোর্চা।
এছাড়া মাধ্যমিক পরীক্ষা চলাকালিনও রাজ্য বিজেপির জনসংযোগ ঠিক করে দেন অমিত শাহ। পরীক্ষা চলাকালিন বিনা মাইকে বুথে বুথে গিয়ে প্রত্যেক বাড়িতে যাবার নির্দেশ দেন অমিত শাহ। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বুথে বুথে জনসংযোগ কর্মসূচী চালাবে রাজ্য বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news