নীল বণিক:
ফের গ্রেফতার মুকুল অনুগামী। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অমিত শাহর সভার শেষে গণ্ডগোলে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমান। জেলা পুলিশ বিজেপি নেতাকে গ্রেফতার করে শুক্রবার সকালে কাঁথি থানায় নিয়ে আসে। সেখানে তাকে পুলিশ প্রথমে জেরা করে। তারপর ডাক্তারি পরীক্ষা করানো হয়। এরপরে তাকে কাঁথি মহকুমা আদালতে তোলে হয়।
জেলা পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দমদম এয়ারপোর্টের বাইরে থেকে আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। তারপর রাতেই মুকুল অনুগামী আনিসুরকে তমলুক থানায় নিয়ে আসে জেলা পুলিশ। উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় রাজ্য সভাপতি সভাপতি অমিত শাহর কাঁথিতে সভার দিন সরকারি গাড়ি ভাঙচুর, তৃণমূল কর্মীদের মারধোর, তৃণমূল পার্টি অফিসে আগুন, বাইকে আগুন, সরকারি গাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তৃণমূল ত্যাগি আনিসুর সংখ্যালঘুদের মধ্যে বিজেপির সংগঠন গড়ে তুলেছিল। আগেও পুলিশের হাতে দু’বার গ্রেফতার হতে হয়েছিল তাঁকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news