Breaking News
Home / TRENDING / মতুয়া মন জয়: বীণাপাণি দেবীর আশির্বাদ নিয়ে সফর শুরু মোদীর

মতুয়া মন জয়: বীণাপাণি দেবীর আশির্বাদ নিয়ে সফর শুরু মোদীর

নীল রায়:

বড়মা বীণাপাণি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে শাসক দল তৃণমূলকে জোর ঝটকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর বারোটা নাগাদ প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ঠাকুরনগরের মাটি স্পর্শ করে। তারপরই মোদী সোজা চলে যান মতুয়াদের নাটমন্দির চত্বরে। মন্দির থেকেই আগত মতুয়া‌ সম্প্রদায়ের জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এরপরে বীণাপাণি দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে ঠাকুর বাড়ির দিকে যান তিনি। সেখানে বাড়ির গেটে অপেক্ষা করছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বীণাপাণি দেবীর ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে যান বড়মা বীণাপাণি দেবীর সঙ্গে সাক্ষাৎ করাতে।

সূত্রের খবর সেখানে গিয়ে বড়মাকে প্রণাম করেন প্রধানমন্ত্রী। পরে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও শান্তনু ঠাকুরের থেকে। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেষ্টা হয়েছিল যাতে বীণাপাণি দেবীর সঙ্গে সাক্ষাৎ না করতে পারেন মোদী। কিন্তু এদিন শুরুতেই বীণাপাণি দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে মাস্টার স্ট্রোক দেন এই গেরুয়া শিবিরের সর্বময় নেতা। পাশাপাশি বাংলার মাটিতে বাংলায় বক্তৃতা শুরু করেন মোদী।

ঠাকুরনগরের পুণ্য মাটিকে প্রণাম করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের করতালি আদায় করে নেন বাগ্মী প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রীর সমাবেশ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি তৃণমূল কংগ্রেস ঠাকুরনগরের মাটি ফের নিজেদের দখল নিতে নতুন পরিকল্পনা করবে। বাংলা শাসক দল কোনও ভাবেই চায়নি বীণাপাণি দেবীর উপরে তথা ঠাকুরনগরে বিজেপির প্রভাব বাড়ুক। কিন্তু এদিন নরেন্দ্র মোদী ঠাকুরবাড়িতে আসায় বিজেপি প্রভাব যে মতুয়া ভোটারদের মধ্যে কাজ করবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বড়  কথা, বনগাঁ রানাঘাট লোকসভা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি লোকসভা আসনে মতুয়া ভোট একটা বড় বিষয়। সব মিলিয়ে মোদীর এই সফর আগামী লোকসভা ভোটে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *