ওয়েব ডেস্ক:
গভীর রাতে শহরে সিবিআই হানা। এক জায়গায় নয়, নগরের একাধিক জায়গায়। সূত্রের খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় সিবিআইয়ের ৭টি গাড়ি। শহরের সাত প্রান্তে সাতটি গাড়ি আলাদা আলাদাভাবে রওনা দেয় বলে জানা গিয়েছে।
একটি গাড়ি যায় লর্ড সিনহা রোডে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে চিটফান্ড তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হয়েছেন এসভিএফ কর্ণধার শ্রীকান্ত মোহতা। কালকের হানার সঙ্গে শ্রীকান্ত-তদন্তের কোনও যোগাযোগ আছে কি না, তা অবশ্য জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news