নীল বণিক:
অমিত শাহের পর মহার্ঘ্য ভাতা নিয়ে মুখ খুললেন স্মৃতি ইরানিও। ঝাড়গ্রামের দলীয় সভা থেকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী রাজ্যের বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না। অথচ মেলা ও খেলায় রাজ্য সরকার টাকা ওড়াচ্ছেন বলে অভিযোগ করেন স্মৃতি।
এমনকি রাজ্য সরকার সপ্তম পে কমিশান কেন গঠন করছে না, সেই প্রশ্নও তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, মঙ্গলবার বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে রাজ্যকে আক্রমণ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারপর বুধবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর এই ইস্যুতে রাজ্যকে আক্রমণের পিছনে রাজনৈতিক কৌশল রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news