নিজস্ব প্রতিনিধি।
মদের আসরে পিটিয়ে খুনের ঘটনা ঘটল উলুবেড়িয়ার বোয়ালিয়ায়। রবিবার রাতে শেখ মনতাজুল নামে এক যুবককে বাঁশ, ইট দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে খুন করা হয়। ওইদিন রাতেই স্থানীয়রা মনতাজুলকে বোয়ালিয়া শ্মশান ঘাটের কাছে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া (Uluberia) থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মদ খেতে বসে বচসার জেরেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। উলুবেড়িয়া থানাতেই মনতাজুলের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সেক্ষেত্রে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এই খুনের পিছনে তোলাবাজির কোনও ব্যাপার আছে কিনা।
সূত্রের খবর, এলাকার কিছু অবৈধ বালি খাদান থেকে তোলা নিত মনতাজুল। রবিবার রাতেও তাঁকে টাকা দেওয়ার জন্য কেউ বা কারা ডাকে। মনতাজুল এক সঙ্গীকে সঙ্গে নিয়ে সেখানে যান। তারা সেখানে একসঙ্গে বসে মদ খায় একটা দোকান। তাদের মধ্যেই বচসার কারণে ঝগড়া শুরু হয়। অভিযোগ, এরপরেই মনতাজুলকে বেধড়ক পেটায় তাঁরা। মনতাজুল অচৈতন্য হয়ে পড়ে ও পরে মারা যায় বলেই জেনেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই বচসা ও খুনের ঘটনা সে বিষষটি পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দু’জনকে আটক করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news