নিজস্ব প্রতিনিধি।
ভারতীয় রেল, বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ও ন্যশনাল রেল ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউটের সঙ্গে যৌথ শিক্ষণ প্রোগ্রাম শুরু করতে চলেছে। রেলের এই পদক্ষেপ যে ভবিষ্যতে রীতিমত উল্লেখযোগ্য বিষয় বলে গণ্য হবে সে বিষয়ে সন্দেহ নেই। এর আগে পীযুশ গোয়েল বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি মউ স্বাক্ষরিত করেন। মূলত রেলের বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য এটি করা হয়েছিল। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড করণ বিলিমোরিয়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যৌথ মাস্টার প্রোগ্রামের ঘোষণা করেন।
এই প্রোগ্রামে এনআরটিআই-এর ছাত্ররা বিজ্ঞানে দ্বৈত মাস্টার ডিগ্রি পাবে দুটি বিশ্ববাদ্যালয় থেকে। এই প্রোগ্রামের অংশ হিসাবে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ট্রেনিং কন্ট্রোল সিস্টেমের ওপর একটি কর্মশালাও করবেন। এই কর্মাশালায় যোগ দেবেন রেলের পদস্থ আধিকারিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news