নিজস্ব প্রতিনিধি।
আপনি শুনলে হয়ত অবাক হবেন। হয়ত রাগও করবেন। কিন্তু বিশ্বাস করুন বিজ্ঞানীরা এমন কথাই বলছেন। তারা বলছেন সিগারেটের চেয়েও অনেক অনেক বেশি ক্ষতিকারক ধুপ। সুগন্ধী ধুপ। যদিও ধুপের প্যাকেটে লেখা থাকে না, ধুপ মৃত্যুর কারন কিংবা ধুপের ধোঁয়ায় ক্যানসার হয়। লেখা না থাকলে কি হবে! বিজ্ঞানীরা বলছেন, হয়, এমনটাই হয়।
২০১৫ সালে চায়নার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যে ধুপে এমন কিছু রয়েছে যাকে টনিক বলে, এবং এই টনিক ক্যানসারের কারন। তিন রকমের টনিক পাওয়া যায় ধুপের ধোঁয়ায়। আর আপনি যেই ধুপের গন্ধ আঘ্রাণ করবেন, তখনই এইসব টনিক আপনার ফুসফুসে পৌঁছে বুনতে পারে ক্যানসারের বীজ।
পুজো তো আছেই, তাছাড়াও শুধুমাত্র ঘরের পরিবেশ সুন্দর করতেও ধুপ জ্বালানো হয়। মনে রাখবেন একটি ধুপ আপনার শরীরের কোষ নষ্ট করতে থাকে। ধুপের সুগন্ধের হাতছানি আপনাকে মারণরোগের দিকে টেনে নিয়ে যাচ্ছে না তো?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news