Breaking News
Home / TRENDING / বিধায়ক-নিরাপত্তায় নজর নবান্নের, ক্ষোভ ২ বিজেপি বিধায়কের

বিধায়ক-নিরাপত্তায় নজর নবান্নের, ক্ষোভ ২ বিজেপি বিধায়কের

নীল রায়:

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনার পর রাজ্যের প্রায় সমস্ত রাজ্ননৈতিক দলের বিধায়কদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। কিন্তু বিজেপি শিবির থেকে অভিযোগ উঠেছে, তাদের দুই বিধায়ক একাধিকবার নিরাপত্তা চেয়েও কোন সাড়া পায়নি প্রশাসনের পক্ষ থেকে। এরা হলেন তো প্রতীকে জয়ী মাদারিহাটের বিধায়ক মনোজ টিগগা ও বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার।

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকে একজন করে নিরাপত্তারক্ষী পান আলিপুরদুয়ারের ভূমিপুত্র বিধায়ক মনোজ টিগগা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আরও একজন নিরাপত্তারক্ষী চেয়েও পাচ্ছেন না। রাজ্যের বিধায়কের মৃত্যুর ঘটনায় যে বিধায়কদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে চলেছে রাজ্য সরকার সে খবর পৌঁছেছে বিজেপি বিধায়কের কাছে। এ প্রসঙ্গে মনোজ বলেন, “শুনেছি জেলা স্তরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিধায়কদের নিয়ে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে। কিন্তু এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।” একই হাল স্বাধীন সরকারেরও। তার অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর একাধিকবার নিজের নিরাপত্তা চেয়ে সশরীরে তিনি হাজির হয়েছেন বিধানসভার স্পিকারের কাছে। নিরাপত্তারক্ষী চেয়ে একাধিকবার আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কিন্তু কোনও লাভ হয়নি। বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক বলেন, ‘‘বিজেপির বিধায়ক বলেই নিরাপত্তা দিতে চাইছে না রাজ্য সরকার। তাই হরির উপরে ভরসা রেখেই দিন কাটাচ্ছি।’’

প্রসঙ্গত কৃষ্ণগঞ্জ সরস্বতী পুজোর উদ্বোধন নিয়ে গিয়ে খুন হন বছর চল্লিশের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। তারপর থেকেই রাজ্য প্রশাসন জনপ্রতিনিধি তথা গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জেলা স্তর তথা পুলিশ কমিশনারেটগুলিতে বিধায়ক তথা রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনা করে পুলিশ নিরাপত্তারক্ষী মোতায়েন করছে। এক্ষেত্রে যেমন বাম বিধায়কদের ডাকা হচ্ছে, তেমনি ডাকা হচ্ছে কংগ্রেস বিধায়কদেরও। বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা মাত্র ৩। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুর সদরের বিধায়ক। তাঁর উপর দু’বার হামলার ঘটনা ঘটেছে। তার সঙ্গে চারজন নিরাপত্তারক্ষী রাজ্য সরকার সব সময় মোতায়েন রেখেছে। কিন্তু অন্য দুই বিজেপি বিধায়ক নিরাপত্তারক্ষী চেয়েও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *