নীল বণিক:
দলের প্রতি আনুগত্য দর্শাতে অভিনব পদক্ষেপ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লোকসভা ভোটের আগে দলের সকল স্তরের নেতাদের বাড়িতে দলীয় পতাকা ও স্টিকার লাগানোর নিদান দিলেন তিনি। তার নির্দেশের পরেই বৃহস্পতিবার দিল্লির নিজের বাসভবনে দলীয় পতাকা ও দলীয় স্টিকার লাগালেন মুকুল রায়। যে স্টিকারে লেখা রয়েছে “আমার পরিবার বিজেপি পরিবার।”
দলের প্রতি আনুগত্য, বিশ্বাস ও শ্রদ্ধা তৈরিতে এমন ভাবনা দেশের রাজনীতিতে প্রথম বলে জানান মুকুল রায়। তিনি বলেন, বিজেপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সেই দলে আমরা সকলেই সমান ও একটি পরিবারের মতো। পরিবারের সকলের মিলে আমরা আগামী দিনে এক হয়ে চলব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news