নীল বণিক:
বিধায়ক খুনে অভিজিৎ পুন্ডারির খোঁজে বৃহস্পতিবার রাতে সীমান্তের গ্রামগুলিতে পুলিশের তল্লাশি চলল। জেলা পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার কয়েকটি জায়গায় তল্লাশি চালায় জেলা পুলিশের ওসিরা। জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের অভিযুক্তের ব্যাপারে কিছু সূত্র মিলেছে। সেই সূত্র নিয়ে বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের পদস্থ কর্তারা আলোচনায় বসেছেন। তবে এখনই তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করার ঝুঁকি নিতে চাইছেন না জেলার পুলিশ আধিকারিকেরা। তাঁরা চাইছেন বৃহস্পতিবারের সূত্র পুরোপুরি মিলিয়ে নিতে। তবে অভিজিৎ পুন্ডারির খুব কাছাকাছি জেলা পুলিশের গোয়েন্দারা পৌছে গেছেন বলে খবর। সাদা পোশাকে আগে অভিজিৎ পুন্ডারির আত্মগোপন করার জায়গায়টা চিহ্নিত করতে চাইছেন তাঁরা। তারপরেই সেই জায়গায় তল্লাশি চালিয়ে অভিজিৎ পুন্ডারিকে জালে তুলতে চাইছেন জেলা পুলিশের আধিকারিকেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news