চ্যানেল হিন্দুস্থান জেলা নিউজ ডেস্ক:
অনুব্রত গড়ের প্রথম সভাতেই ধাক্কা বিজেপির। গরহাজির মিঠুন চক্রবর্তী।
এই ঘটনা পর থেকেই দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতেই কি দলীয় কর্মীদের সামনে তাঁকে আনা হল না? গোটা ঘটনাতে অস্বস্তিতে বিজেপি।
তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ” অন্য কোনো কারণ নয়, শারীরিক অসুস্থতার জন্য এই অনুষ্ঠানে অনুপস্থিত তিনি।”
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার বোলপুরে কাছারিপট্টিতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। দলীয় কর্মীদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার কথা ছিল তাঁর। সকাল ১১টা থেকে অনুষ্ঠান শুরু হয়। দূরদূরান্ত থেকে কর্মী-সমর্থকরা জড়ো হয়েছিলেন। কিন্তু বেলা ১২টা বেজে গেলেও আসেননি তিনি।
উল্লেখ্য, শনিবার রাতে আসানসোলের অনুষ্ঠান সেরে বোলপুরে আসেন মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার। দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনায় ঠিক হয় বেসরকারি লজে বসে দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ৯৫তম ‘মন কি বাত’ একসঙ্গে শোনা হবে। সেই অনুযায়ী প্রচার করে দেওয়া হয়। এদিন সকাল থেকে কাছারিপট্টির বেসরকারি লজে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news