Breaking News
Home / TRENDING / “শুভেন্দুতো মমতার লেফটেন্যান্ট-জেনারেল।”: অধীর।

“শুভেন্দুতো মমতার লেফটেন্যান্ট-জেনারেল।”: অধীর।

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:

শুভেন্দু-মমতার ‘বৈঠক’ নিয়ে ইতিমধ্যেই তোলপার বঙ্গ রাজনীতি। তবে এর মধ্যে নতুন কিছু দেখছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

শনিবার তা স্পষ্ট করেও দিলেন। তিনি বলেন, “এতে অবাক হওয়ার কি আছে, ওদের তো পুরানা দোস্তি। দিদির সব থেকে বড় শিষ্য ছিল তাঁর পরিবারের লোক । কিভাবে কংগ্রেসের হাতে থাকা পঞ্চায়েত, জেলা পরিষদ দখল করতে হবে, কীভাবে পুরসভা ভাঙতে হবে সেখান থেকে টাকা নিতে হবে কি ভাবে টাকা কামাতে হবে সব তো দিদির নির্দেশে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে করেছে শুভেন্দু । বহুত পুরানা দোস্তি। পুরানা দোস্তিতে কখনো মিষ্টি লাগে,দিদির সাথে মোদীর সম্পর্ক আরও মধুর হয় হচ্ছে ।”

পাশাপাশি তিনি আরও বলেন, ” দিদি বিরোধী দলের নেতাকে ডাকছে ভাই বলে, আবার বিরোধী দলনেতার পরিবার ভাইপোকে ডাকছে । আসলে ভাইপো- পিসি আর অধিকারী পরিবার মিলে একটা নতুন সমীকরন তৈরি করছে। এর ফলে দিদি খুশী, মোদী খুশী। ”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *