Breaking News
Home / TRENDING / পাটুলিতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু! আটক ছেলে

পাটুলিতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু! আটক ছেলে

সূর্য সরকার।

পাটুলির (Patuli) বহুতল আবাসনে বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার পাটুলি থানার অধীন দক্ষিন রায়পুর অঞ্চলের একটি ফ্ল্যাটবাড়ির দোতালার ঘর থেকে উদ্ধার হয় শোভা চট্টোপাধ্যায় নামে এক বৃদ্ধার দেহ৷ ঘরের মধ্যেই ছিল তাঁর ছেলে দেবল চট্টোপাধ্যায়। মা ও ছেলে দুজনেই থাকত এই ফ্ল্যাটে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী দেবল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ সে প্রায় তার মাকে মারধোর করত ৷ কয়েকবার পুলিশকেও আসতে হয়েছিল ৷ পাড়া প্রতিবেশী ও আত্নীয়স্বজনদের অভিযোগ দেবলই তাঁর মাকে মেরে ফেলেছে ৷

পুলিশের (Police) পক্ষ থেকে জানা গিয়েছে দেবলের মামা গোবিন্দ চক্রবর্তী পুলিশকে ফোন করে বিষয়টি জানায় ৷ পুলিশ খবর পেয়ে এসে দেহ উদ্ধার করে৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেশীদের পক্ষ থেকে মৌখিক অভিযোগ জানানো হলেও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি এখনও ৷ এই ঘটনায় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পাটুলি থানার পুলিশ ৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *