চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গোয়া বিধানসভা নির্বাচনে ধাক্কা খেল তৃণমূল। সঙ্গে জোর ঝটকা খেলেন গোয়ায় তৃণমূলের দায়িত্বে থাকা সাংসদ মহুয়া মৈত্র। আগামী ফেব্রুয়ারি মাসে গোয়া বিধানসভা নির্বাচনে অংশ নেবে তৃণমূল। তার আগে সেখানকার সংগঠনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে। কিন্তু এই পরীক্ষার প্রথমেই প্রশ্নের মুখে পড়ল তাঁর নেতৃত্ব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের পাতের খাবার তুলে নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার গোয়ায় ফরওয়ার্ড পার্টি নেতা বিজয় সরদেশাইয়ের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৈঠকে ছিলেন ফরওয়ার্ড পার্টির বিধায়ক বিনোদ পালিয়েকর ও গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ গোয়াংকার। বৈঠক শেষে বিজয় ও প্রসাদ আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করে দেন।

বৈঠক শেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাহুল গোয়ার নেতাদের সঙ্গে ছবি দিয়ে জোট চিত্র স্পষ্ট করে দেন। সঙ্গে জানিয়ে দেন, ফরওয়ার্ড পার্টি ও তাদের বিধায়কদের সমর্থনে গোয়ায় নিশ্চিত পরিবর্তন আসবে। আর এমন ঘটনার পর মুখ পুড়েছে তৃণমূল সাংসদ মহুয়ার। কারণ, যাকে জোটে আনা প্রায় নিশ্চিত করেছিলেন মমতা। সেই দল কিনা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে জোট শরিকদের ছিনিয়ে নিয়ে গেলেন রাহুল। যেখানে ত্রিপুরা, অসম, হরিয়ানা, মেঘালয়ের মতো রাজ্যে তৃণমূল নেতারা কংগ্রেসের ঘর তছনছ করে দিয়েছে। সেখানে মহুয়ার নেতৃত্বে ব্যর্থ হল গোয়া অভিযান!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news