ওয়েব ডেস্ক:
কুশিক্ষার চরম প্রমাণ দিলেন পাক মন্ত্রী। ভারতের চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ায় টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করলেন পাক বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ হুসেন। যা
প্রসঙ্গত, শনিবার গভীর রাতে প্রায় শেষ মুহূর্তে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো’র। চাঁদের পৃষ্ঠদেশ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরত্বে এই ঘটনা ঘটে। যদিও ভারতের মিশন চন্দ্রযান-২ কোনওভাবেই ব্যর্থ নয়। বরং দেশবাসী থেকে শুরু করে ইসরো-সকলেই এই মিশনকে ৯৫ শতাংশ সফল বলেই মনে করছে। প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন ভারতের মহাকাশ বিজ্ঞানীদের। কিন্তু পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় চন্দ্রযান-২ নিয়ে তীব্র কটাক্ষ করলেন পাকিস্তানের বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ হুসেন। টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।
ফাওয়াদ টুইটে লেখেন, অঅঅ…যে কাজটা করতে পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় এন্ডিয়া। এক্ষেত্রে আবার ইন্ডিয়ার বদলে এন্ডিয়া লিখে তিনি ব্যঙ্গ করেন তিনি। তবে এরপরেই ভারতীয়দের তীব্র রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। কেউ লিখেন, অন্যের সাফল্য দেখতে আপনাকে তা হলে সারা রাত জেগে থাকতে হল! ফাওয়াদ এদিন নরেন্দ্র মোদীকে মহাকাশ বিজ্ঞানী বলেও ব্যঙ্গ করেন। ভারতকে দরিদ্র দেশ বলে কটাক্ষ করেন পাকিস্তানের মন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news