Breaking News
Home / TRENDING / মিশন ২০২১ ! নীল নকশা ছকতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক

মিশন ২০২১ ! নীল নকশা ছকতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক

জয় ঘোষ।

২০২১ সালে বাংলা দখলই এখন বিজেপির প্রধান লক্ষ্য। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে বৈঠকে হয় বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে। উপস্থিত ছিলেন  রাজ্যের দায়িত্বপ্রাক্ত কেন্দ্রীয় নেতারাও। সেই বৈঠকেই বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে বড় ধরণের রদবদল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সাত নাম্বার লোককল্যান মার্গের এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ, রাজ্যের দায়িত্বপ্রাক্ত বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) শিবপ্রকাশ ও আরএসএসের পূর্ব ক্ষেত্রীয় প্রচারক প্রদীপ যোশী। সেই বৈঠকে ২০২১ সালের আগে বাংলা দখলের নীল নক্সা তৈরি করেছে গেরুয়া শিবির।

রাজ্যের বিধানসভা ভোট মাত্র ২ বছর বাকি। হাতে সময় খুবই কম। তার জন্য রাজ্যে বিজেপির সংগঠনকে ঢেলে সাজাতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কীভাবে বাংলার প্রতিটি কোনায় কোনায় বিজেপির সংগঠন তৈরি করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বিজেপির রাজ্য কমিটির একাধিক হেভিওয়েট নাম বাদ পড়তে চলেছে। রাজ্য কমিটি থেকে অন্তত ২ জন সাধারণ সম্পাদক নতুন মুখ হিসাবে দেখা যাবে। তার সঙ্গে রাজ্য কমিটিতে একজন মহিলা মুখও আসবে বলে জল্পনা। এছাড়া ১০ জন জেলা সভাপতি বদল হবে। আগেই ৮ জন জেলা সভাপতিকে সরিয়ে তার জায়গায় নতুন জেলা সভাপতিকে বসানো হয়েছে। বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চায় নতুন মুখ আসতে পারে। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ” দিল্লিতে এই বৈঠক রুটিং বৈঠক। বাংলার সাংগঠনিক রিপোর্ট নিতেই প্রধানমন্ত্রী বাংলার দায়িত্বপ্রাক্ত নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *