Breaking News
Home / TRENDING / সংকটে তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি! আঞ্চলিক দলের মর্যাদাও থাকবে না কটাক্ষ মুকুলের

সংকটে তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি! আঞ্চলিক দলের মর্যাদাও থাকবে না কটাক্ষ মুকুলের

নীল রায়।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি সংকটের মুখে! আর এমন সংকটঘন মুহূর্তে তৃণমূলের আঞ্চলিক দলের স্বীকৃতিও থাকবে না বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার রাতের বিমানে দিল্লি থেকে কলকাতা ফেরেন এই বিজেপি নেতা। বিমান বন্দরে সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে মুকুল বলেন, “আপনারা একটু ধৈর্য ধরুন আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক দলের মর্যাদা থাকবে না।” মুকুল রায় তৃণমূল কংগ্রেসে থাকাকালীন একা হাতে নির্বাচন কমিশনের বিষয়গুলি সামাল দিতেন। কলকাতা তো বটেই, দিল্লির নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন তৎকালীন তৃণমূলের “সেকেন্ড-ইন-কমান্ড”। তাই তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি হারানোর বিষয়টি যে কোনও সময় প্রকাশ্যে আসতে পারে তার আভাস ইতিমধ্যে পেয়ে গিয়েছেন মুকুল রায়। যেই কারণে এদিন তিনি তৃণমূলকে আঞ্চলিক দলের মর্যাদাও দিতে চাননি।

সম্প্রতি দিল্লিতে সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূলকে নোটিস পাঠাতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বলা হবে, জাতীয় দলের মর্যাদা কেন পাবে তৃণমূল ?
জাতীয় দল হওয়ার জন্য যে কোনও রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনটি শর্তের মধ্যে একটি শর্ত পূরণ করতে হবে। প্রথম, তিনটি রাজ্য থেকে লোকসভার মোট আসনের দু’শতাংশ আসন অর্থাৎ ১১টি আসনে জিততে হবে। দ্বিতীয়, চারটি রাজ্যে ছয় শতাংশ ভোট পেতে হবে। এবং তৃতীয়, দেশের যে কোনও চারটি রাজ্যে রাজ্য-দলের মর্যাদা থাকতে হবে।
প্রথম শর্ত অনুযায়ী, দরকার ১১টি আসন। তৃণমূলের রয়েছে ২২টি আসন। কিন্তু তা শুধু বাংলা থেকে। চারটি রাজ্যেও তাদের ৬ শতাংশ ভোট নেই। এ বারের ভোটে ত্রিপুরা, আন্দামান, অসম, ঝাড়খণ্ড, মণিপুরে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের। চারটি রাজ্যে ৬ শতাংশ ভোট নেই। নেই চার রাজ্যের রাজ্য পার্টি হওয়ার তকমাও। ফলে জাতীয় দলের মর্যাদা থাকা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে।

ঘটনাচক্রে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে  জাতীয় দলের স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস। সেদিন ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিদেশ সফরে। দলের আঞ্চলিক থেকে জাতীয় স্তরের মর্যাদা পাওয়ার সংবাদটি তৃণমূল সুপ্রিমোকে দিয়েছিলেন মুকুল রায়। ভাগ্যের পরিহাসে তিনি এখন রাজ্য বিজেপির প্রথম সারির নেতা। এবং তৃণমূল কংগ্রেস সরকারকে সরাতে যিনি একেবারে দৃঢ়প্রতিজ্ঞ। সেই মুকুলই এখন তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক দলের মর্যাদাটুকুও কেড়ে নিতে চান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *