Breaking News
Home / TRENDING / ২১ জুলাইয়ের সমাবেশে বিহার থেকে প্রশান্ত কিশোরকে লোক আনতে বলেছেন মমতা, কটাক্ষ বিজেপির

২১ জুলাইয়ের সমাবেশে বিহার থেকে প্রশান্ত কিশোরকে লোক আনতে বলেছেন মমতা, কটাক্ষ বিজেপির

জয় ঘোষ।

মুখ্যমন্ত্রী প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছেন ২১ জুলাইয়ের সভায় বিহার থেকে লোক আনতে। এভাবেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের কর্মসূচিকে কটাক্ষ করল রাজ্য বিজেপি। ‌শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “রাজ্যের মানুষ এখন আর ২১ জুলাইয়ের শহিদ দিবসকে গুরুত্ব দিতে চায় না। কারণ তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে চির নিরবাসনে চলে যাচ্ছে। এবার ২১ জুলাইতে আগের বছরের তুলনায় অনেক কম লোক আসছে। আর উত্তরবঙ্গ থেকে কী ভাবে লোক আসবে। উত্তরবঙ্গটা তো এখন বিজেপির দখলে।” তাঁর আরও সংযোজন, “আর সেই কারণেই মুখ্যমন্ত্রী প্রশান্ত কিশোরকে বলেছেন যদি বিহার থেকে কিছু লোক আনা যায়।” এখানেই না থেমে জয়প্রকাশ আক্রমণের সুরে বলেন,”উনি এখন শুধু তৃণমূলের উপর ভরসা করছে না। তাই কংগ্রেস ও সিপিএমকে কাছে টানার চেষ্টা করছে। অন্যদিকে প্রশান্ত কিশোরকেও দায়িত্ব দিয়েছে। সব মিলিয়ে একটা ভজকটো জলসা হতে চলেছে ২১ জুলাইয়ের সমাবেশে।”

 

দিন কয়েক আগেই বিজেপি নেতা মুকুল রায় শহীদ দিবসের তৃণমূলের কর্মসূচিকে জলসা বলে আক্রমণ করেছিলেন। সে পথে হেঁটে জয়প্রকাশ বলেন “২১ জুলাই শহিদ দিবসটা বেশ কয়েক বছরে এখন শহীদ উৎসব হিসাবে পালন করা হয়েছে। এটাকে একটা জলসায় পরিণত করা হয়েছে।” তিনি আরও বলেন, “আবার পাগ্লু নাচের ঘটনা ঘটবে। আরও লোক কমবে।” জয়প্রকাশ বলেন “যারা ২১ জুলাইয়ে প্রাণ দিয়েছিলেন। তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও অনুরাগ নেই। তিনি বলেছিলেন তাদের জন্য বিচার ব্যবস্থা হবে। তাদের জন্য কমিশন হবে। যারা দোষী তাদের শাস্ত্রি হবে। তিনি কমিশন করেছিলেন। কিন্ত সেই কমিশনের রিপোর্ট আজ প্রায় ৮ বছর হয়ে গেলও। কিন্তু সেই রিপোর্ট কোথায় কেউ জানে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *