ওয়েব ডেস্ক:
শুক্রবার অনন্তনাগের একটি আর্মি ক্যাম্পের কাছে এক স্থানীয় বাসিন্দাকে গুলি করে মারল জঙ্গিরা। সূত্রের খবর, মার্গে পোরার আর্মি ক্যাম্পের ৫০০ থেকে ৬০০ মিটারের মধ্যেই ঘটনাটি ঘটে। গুলির শব্দ পেতেই ক্যাম্পের জওয়ানরা ছুটে যান। দেখেন কাছাকাছি একটি সেতুর উপরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে এক স্থানীয় বাসিন্দা। যার নাম ইসফাক আহমেদ গনি। ইসফাকের মাথায় ও পায়ে গুলি করে জঙ্গিরা। দ্রুত গুরুতর আহত ইসফাককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
উল্লেখ, গতকালই বড়সর সাফল্য পেয়েছিল উপত্যকার সেনা জওয়ানরা। ৬ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় নিরাপত্তারক্ষা বাহিনী। যাদের মধ্যে ছিল সাংবাদিক বুখারির হত্যাকারিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news