জয় ঘোষ
দুদিনের বিজেপির চিন্তন বৈঠক শেষ হল দুর্গাপুরে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নীল নকশা তৈরির উদ্দেশ্যে ডাকা হয়েছিল এই চিন্তন শিবির। রবিবার শেষ হওয়া এই বৈঠকে যোগ দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয় সে প্রকাশ দিলীপ ঘোষ মুকুল রায় বিজেপির শীর্ষ নেতারা। বৈঠকে প্রাধান্য দেওয়া হয় দলের সংগঠন এবং দলে সদস্য যোগদান নিয়ে। বেশ কয়েকজনকে দলে নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্য বিজেপিকে। তাই কর্মী নিয়োগের ক্ষেত্রে সাবধানে এগোতে চাইছে বিজেপি। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কর্মীদের মনোবল আরও বাড়াতে রাজনৈতিক কর্মসূচি আর বেশি বেশি করে নিতে হবে। পাশাপাশি, শাসক দলের আক্রমনে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল আরও শক্ত করতে হবে। বুথ স্তরের নিজেদের কর্মী সংখ্যা বাড়ানোর প্রস্তাবও এই বৈঠকে নেওয়া হয়েছে। যে সমস্ত জেলা বিজেপির দখলে সেখানে কেন্দ্রীয় প্রকল্পগুলো সাধারণ মানুষ পাচ্ছেন কিনা, তার খোঁজ খবর নিতে হবে। এবং অন্যান্য জেলাগুলোতে যাতে কেন্দ্রের প্রকল্পগুলো যাতে সাধারণ মানুষ পান সেদিকেও নজরে রাখতে হবে। রাজ্যের লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করার পর জায়গা ধরে রাখতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষ তৃণমূলকে ত্যাগ করে আমাদের ভোট দিয়েছেন। তাঁদের কোনওভাবেই হারানো যাবে না। যাঁরা সময় পাবেন মানুষের সঙ্গে আর বেশী যোগাযোগ রাখুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news