নিজস্ব সংবাদদাতা:
দু’দিন ব্যাপি শুরু হওয়া বিজেপির চিন্তন বৈঠকের আজ শেষ দিন। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এক বেসরকারি হোটেলে শনিবার এই বৈঠকের সূচনা হয়। বিজেপির রাজ্য নেতৃত্ব এই বৈঠকে অংশ গ্রহণ করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী বিধানসভা ভোটের নির্বাচনী কৌশল ঠিক করতেই এই বৈঠক।
এই বৈঠকে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অনেকের দ্বিমত থাকতে পারে। কিন্তু সবাইকেই বিজেপিতে নেওয়া হবে। তাঁদেরকে প্রশিক্ষণ দিয়ে বিজেপির আদর্শে গড়ে তোলা হবে। তবে সবই হবে দলীয় কমিটির আলোচনার ভিত্তিতে।” বিজেপির নব্য ও প্রাক্তণদের মধ্যে যে দ্বন্দ্ব সামনে এসেছে, তা তিনি উড়িয়ে বলেন, “নব্য বিজেপি বলে কিছুই নেই। যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁরা সবাই বিজেপি।”
২০২১-এর বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে হওয়া এদিনের বৈঠকে বিজেপি নেতা মুকুল রায় বলেন, “আমরা নিশ্চিত ২০২১-এ বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। তৃণমূলের কোনো কৌশলই কাজে আসবে না।” এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, রাহুল সিনহার মতো বিজেপি কেন্দ্রীয় নেতারা। এছাড়া বৈঠকে রাজ্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রীয়, দেবশ্রী চৌধুরী, ভারতী ঘোষ সহ আরও অনেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news