Breaking News
Home / TRENDING / মিসার জামিন মঞ্জুর আদালতে

মিসার জামিন মঞ্জুর আদালতে

নিজস্ব সংবাদদাতা:

বেনামি সম্পত্তি কান্ডে অভিযুক্ত লালু তনয়া মিসা ভারতীকে জামিন দিল সিবিআইয়ের বিশেষ আদালত। জামিন মঞ্জুর হল একই কান্ডে অভিযুক্ত মিসার স্বামী শৈলেশ কুমারেরও। তাঁদের দু’জনকেই ২লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে বিশেষ আদালত। জামিন হলেও আদালতের অনুমতি ছাড়া মিসা এবং শৈলেশ দেশ ছাড়তে পারবেন না। ১০দিন আগেই প্রবর্তন নির্দেশালয়ের তরফে মিসার একটি ফার্মহাউস সিল করা হয়। তারপর থেকেই অস্বস্তি বাড়ছিল আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের কন্যা মিসা ভারতীর। গত ৫ ফেব্রুয়ারী দিল্লির একটি আদালতে মিসা ও তাঁর স্বামী শৈলেশের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustanhttps:

//www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *