নিজস্ব সংবাদদাতা:
মেঘালয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি-এনপিপি জোট। রবিবার রাজ্যপাল গঙ্গা প্রসাদের কাছে ৩৪জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন এনপিপি নেতা কনরাড সাংমা। মঙ্গলবারই মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কনরাড। শনিবার মেঘালয়ে ভোটগণনার পর মেঘালয়ে ত্রিশঙ্কু অবস্থা সৃষ্টি হয়েছিল। কংগ্রেস ২১টি আসন পেলেও সরকার গঠন করতে প্রয়োজনীয় বহুমত হয়নি। এদিকে এনপিপি পেয়েছিল ১৯টি আসন, ইউডিপি ৬টি, এইচএসপিডিপি পায় ২টি, পিডিএফের ৪টি ও বিজেপির ২টি আসন রয়েছে। তবে এই জোট গঠন করতে কম কাঠখড় পোড়াতে হয়নি কনরাডকে। ইউডিপির সঙ্গে তাঁর পুরোনো তিক্ততা এবং এইচএসপিডিপি-বিজেপির মতানৈক্য মেটাতে গভীর রাত পর্যন্ত বৈঠক চলে। ত্রিপুরা থেকে শিলং পৌঁছন হিমন্ত বিশ্ব শর্মা। অবশেষে জোট নিয়ে সিদ্ধান্তে পৌঁছয় সব দলই। গোয়া,মণিপুরের পর মেঘালয়েও সর্বোচ্চ আসন পেয়েও সরকার গঠন করতে পারল না কংগ্রেস। তিনটি রাজ্যেই ছোট দলগুলির সাহায্যে ক্ষমতায় আসে বিজেপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps:
//www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news