Breaking News
Home / TRENDING / তাঁর দল নয়, মানিকের ব্যথার কারণ ঝটিতি বাতলে দিলেন মমতাই

তাঁর দল নয়, মানিকের ব্যথার কারণ ঝটিতি বাতলে দিলেন মমতাই

ঈষাণিকা ভোরাই:

ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসানের কারণ কি? এর উত্তর খুঁজে পেতে ভোটের ফল বিশ্লেষণ শুরু করেছে সিপিএম। তবে তাদের অনেক আগেই কারণ খুঁজে বের করে ফেলেছেন তৃণমূল নেত্রী। ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন “বিজেপির কাছে আত্মসমর্পন করেছে সিপিএম”। আত্মসমর্পণের কারণটাও জেনে ফেলেছেন তিনি। মমতার প্রশ্ন; “সিপিএমকে কি ব্ল্যাকমেইল করা হয়েছিল ? হয় তুমি চুপ থাকো নয়তো এজেন্সি লাগিয়ে দেওয়া হবে ! ” তৃণমূল নেত্রীর মতে, ত্রিপুরায় বিজেপির জয় পুরোটাই ‘রহস্যে ঘেরা’। আসলে তৃণমূল নেত্রীর ইঙ্গিত; ইভিএম নিয়ে এত অভিযোগ থাকলেও সিপিএম কেন নির্বাচন কমিশনে একটাও নালিশ জানাল না ? কেন চুপ থাকল ? সিপিএমের এই চুপ থাকার রহস্যই তাকে বেশি ভাবাচ্ছে নাকি, এজেন্সির ভয় তাকে বেশি ভাবাচ্ছে, রহস্য কিন্তু সেটা নিয়েও। তাইতো এরাজ্যের বিজেপি নেতাদের কেউ কেউ মস্করা করে বলছেন, নারদা সারদার রহস্য উদঘাটনটাও কী তিনি (মমতা) নিজেই করবেন! নচেৎ এজেন্সি কিন্তু এরাজ‍্যেও রয়েছে। দেখুন ভিডিও।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustanhttps:

//www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *