Breaking News
Home / TRENDING / মিশন সাহসী: বাংলার মেয়েদের আত্মরক্ষার পাঠ শেখাবে এবিভিপি
Jammu : Members of Durga Vahini, participate in a self-defence training camp in Jammu on Monday. PTI Photo (PTI7_7_2014_000018A)

মিশন সাহসী: বাংলার মেয়েদের আত্মরক্ষার পাঠ শেখাবে এবিভিপি

নীল বণিক:

রাজ্য জুড়ে স্কুল কলেজের ছাত্রীদের আত্মরক্ষার পাঠ শেখাবে সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপি। আগামী ৩০ অক্টোবর রাজ্য জুড়ে ‘মিশন সাহসী’ নামে এই প্রশিক্ষণ শিবির চালু করতে চলেছে গেরুয়া ছাত্র সংগঠন। এই প্রশিক্ষণ শিবিড়ে স্কুল কলেজের ছাত্রীদের আত্মরক্ষার পাঠ শেখাতে নাগপুর থেকে সংঘের কয়েকজন কার্যকর্তা আসছেন বলে সংঘ সূত্রের খবর।

শিবিরে ক্যারাটে থেকে লাঠিখেলা— সবই শেখানো হবে। উত্তরবঙ্গের মোট ৫টি জেলায় কুরিটির বেশি শিবির হচ্ছে বলে বিদ্যার্থীপরিষদ সূত্রে খবর। তবে দক্ষিণবঙ্গের হুগলী জেলার আরামবাগে ‘মিশন সাহসী’র প্রশিক্ষণ শিবির ইতিমধ্যে চালু হয়েছে। বাদবাকি দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ৩০ অক্টোবর মিশন সাহসীর প্রশিক্ষণ চালু হবে বলে জানিয়েছেন কলকাতা জেলা কমিটির এবিভিপির সাধারন সম্পাদক অরবিন্দ দত্ত।

তিনি জানান, কলকাতা ছাড়া বাদবাকি গোটা রাজ্যেই মিশন সাহসীর প্রশিক্ষণ শিবিরের স্থান ঠিক হয়ে গেছে। তবে দ্রুত কলকাতার স্থানটিও ঠিক হয়ে যাবে। বাংলার মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মোটেও সুরক্ষিত নয়। তাই বাংলার মেয়েদের আত্মরক্ষার পাঠ শেখাতেই মিশন সাহসীর মতো প্রশিক্ষণ শিবির চালু করা হচ্ছে বলে জানান অরবিন্দ দত্ত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *