নিজস্ব সংবাদদাতাঃ
নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ এবার ঝাড়খণ্ডের গিরিধ অঞ্চলে। ইতিমধ্যে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানান হয়েছে, পুলিশ ধর্ষিতার বয়ান নিয়েছে।
স্থানীয় পুলিশ অধিকর্তা জানান, ধর্ষিতার মেডিকেল টেস্ট হবে এবং তারপর তদন্তের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে একটি এনজিও সংস্থার পাঁচ মহিলাকে গণধর্ষণ করা হয়। ওই মহিলাদের বন্দুক উঁচিয়ে অপহরণ করা হয় এবং তারপর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সংস্থার পুরুষদের হুমকি দেওয়া হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news