Breaking News
Home / TRENDING / ১৩ দিনে অনশন, এলেন না অধ্যক্ষ, ভাল নেই অনিকেতরা

১৩ দিনে অনশন, এলেন না অধ্যক্ষ, ভাল নেই অনিকেতরা

নিজস্ব সংবাদদাতা
আজ ১৩ দিনে পড়ল মেডিকেল কলেজের ছাত্রদের অনশন। শনিবার ডিএমইর সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখা গেলেও, আজ সকালেই কলেজের নতুন অধ্যক্ষ অশোক ভদ্র মেসেজ করে জানান, অতি উচ্চ রক্তচাপের ফলে তাঁর শরীর ভাল নেই, তিনি আজ কলেজে আসবেন না। এদিকে, দিনের পর দিন পেরোচ্ছে আর আরও আশঙ্কাজনক হয়ে পড়ছে অনিকেত- অর্ণব- দেবাশীষরা। নিম্ন রক্তচাপ, পেট ব্যাথা, জ্বর, কালো পায়খানা একের পর এক জটিল উপসর্গ দেখা দিচ্ছে অনশনরত ছাত্রদের । শনিবার রাতে বাথরুমে অজ্ঞান হয়ে যায় দেবাশীষ বর্মণ। হাসপাতালে ভর্তি হলেও সে মুখ দিয়ে খাবার খেতে চায়নি। রবিবার সকালে পাওয়া খবরে জানা গিয়েছে তার অবস্থা স্থিতিশীল। কিন্তু অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে অনিকেতের। প্রসঙ্গত, শনিবার ডিএমইর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতি দিয়ে জানানো হয় হস্টেলের সিট মেট্রিক্স তৈরি করা হবে। কতজন ছাত্র হস্টেলএর জন্য আবেদন করেছে এবং কতগুলি সিট রয়েছে তার একটি চার্ট তৈরি হবে। হস্টেলের আসনের তুলনায় আবেদনকারীদের সংখ্যা বেশী হওয়ায় বাকিদের নতুন বয়েজ হস্টেলের তিনটি তলায় এবং একতলার অতিথি নিবাসের ঘরে সিট দেওয়া হবে। তবে এর জন্য উচ্চ আধিকারিকদের সই লাগবে। শনি- রবি ছুটির দিন হওয়ায় সোমবারের আগে কোনও সিদ্ধান্ত হওয়ার আশা নেই। এই বিবৃতির পর একটু হলেও আশা জেগেছিল ছাত্রদের মনে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *