নীল বণিক
পুজোর আগেই নারদা কেলেঙ্কারির সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে সিবিআই। অক্টোবর মাসের প্রথম দিকেই নারদার চার্জশিট আদালতে জমা দেওয়ার মরিয়া চেষ্টা চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দারা। নারদার মামলা অত্যন্ত জটিল মামলা। কেন্দ্রীয় গোয়েন্দারা নিজেরাই এখনও অনেক উত্তর হাতড়ে বেড়াচ্ছেন। তাই আগবাড়িয়ে শাসক দলের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন না তাঁরা। প্রথমে নারদার তদন্তে সাহায্য না করা নেতাদের নাম আদালতকে জানাবে সিবিআই। তারপর জেরা চালাতে নিজেদের হেফাজতে নিতে আদালতের অনুমতি চাইবে কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপরই শুরু হবে নিজেদের হেফাজতে নিয়ে জেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news