Breaking News
Home / TRENDING / যুব বামের র‍্যালিতেও প্রশাসনের না, বার্নপুরে ধুন্ধুমার

যুব বামের র‍্যালিতেও প্রশাসনের না, বার্নপুরে ধুন্ধুমার

নিজস্ব সংবাদদাতা:

বামেদের বাইক ব়্যালিতে ধুন্ধুমার। দুর্গাপুরে পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের ধস্তাধস্তি হয়, জাতীয় সড়কে অবরোধ চলে বেশ কিছুক্ষণ। অংশগ্রহণকারীদের বেশ কয়েকজনকে আটক করেছ পুলিশ। সূত্রের খবর, আসানসোলের বার্নপুরে বাইক ব়্যালিতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম যুব সংগঠনের সদস্যরা। বার্ন স্ট্যান্ডার্ডের সামনে প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। শেষপর্যন্ত বাম যুবদের কর্মসূচি বানচাল হয়ে যায়।

বেকারদের চাকরি, শিল্প-সহ একাধিক দাবিতে আজ বাইক ব়্যালি করতে চেয়েছিল ডিওয়াইএফআই। ঠিক ছিল, আসানসোলের বার্নপুর থেকে নবান্ন পর্যন্ত এক হাজার বাইক ব়্যালি করবে তারা। একই ভাবে বার্নপুরে ফিরে যাওয়ার কথা ছিল। সেই মতো বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থেকে বাইক নিয়ে বার্নপুরের উদ্দেশ্যে রওনা হন জেলা সম্পাদক-সহ ডিওয়াইএফআইয়ের সদস্যরা। কিন্তু, দুর্গাপুরের ডুব চুরুরিয়া এলাকায় দুই নম্বর জাতীয় সড়কে মিছিল আটকায় পুলিশ। এই পুলিশের সঙ্গে বাম যুব কর্মীদের ধস্তাধস্তি বাধে। ক্ষোভে জাতীয় সড়কে অবরোধ করেন ডিওয়াইএফআই সদস্যরা। এরপরই পুলিশ ব়্যালিতে অংশগ্রহণকারীদের আটক করে।

জানা গিয়েছে, বাইক র‍্যালির কথা প্রশাসনকে আগেই জানিয়ে ছিল ডিওয়াইএফআই। কিন্তু এক্ষেত্রেও বিজেপির সভা বা গণতন্ত্র বাঁচাও যাত্রার মতোই অনুমতি মেলেনি। এরপর একপ্রকার আইন অমান্য করে র‍্যালিতে নেমে পড়েছিল বামেদের যুব সংগঠন। সেই মিছিলকেই হতে দিল না পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *