Breaking News
Home / TRENDING / তৃণমূল জমানায় মন্ত্রীই আক্রান্ত ! সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? প্রশ্ন তুললেন মান্নান

তৃণমূল জমানায় মন্ত্রীই আক্রান্ত ! সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? প্রশ্ন তুললেন মান্নান

নীল রায়।

নিজের বিধানসভা কেন্দ্রেই একাংশ দলীয় কর্মীদের হাতে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shovandeb Chatterji) আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। শোভনদেবের উপর আক্রমনের ঘটনার তীব্র নিন্দা করে বুধবার আব্দুল মান্নান বলেন, “আমার ছাত্রাবস্থা থেকে আমি শোভনদাকে চিনি। তাঁর আ ওপর হামলার ঘটনা সত্যিই নিন্দনীয়। শুনেছি তাঁর ওপর যারা হামলা করেছিল তারা নাকি আবার তৃণমূলেরই।” তিনি আরও বলেন, “নিজের বিধানসভা কেন্দ্রে যদি একজন মন্ত্রী সুরক্ষিত না থাকেন। তাহলে রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়?”

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের অঙ্গ হিসেবে রাসবিহারী কেন্দ্রের শা’নগরের কাছে সিনেমা দেখানোর আয়োজন করা হয়েছিল বিধায়কের তরফে। ছবি প্রদর্শনীর কারণে তিনটি বাতিস্তম্ভ পুলিশ ও কলকাতা পুর নিগমের অনুমতি নিয়েই নিভিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে সাংসদ মালা রায় (Mala Roy) তথা ৮৮ নম্বর তৃণমূল ওয়ার্ডের কাউন্সিলর মালা রায়ের অনুগামীরা ‘প্রাক্তন’ ছবির প্রদর্শনীতে বাধা দিয়ে ‘জায়েন্ট স্ক্রিনের’ সামনে থাকা কর্পোরেশনের বাতিস্তম্ভগুলি বারবার জ্বালিয়ে দিচ্ছিলেন। শোভনদেব তাঁর প্রতিবাদ করতে গেলে তাকে হেনস্থা করেন মালার অনুগামীরা। এ প্রসঙ্গে আব্দুল মান্নান বলেন “একসময় আমার একসঙ্গে কংগ্রেস করেছি। বর্তমানে তিনি যে দল করেন তার তিনি প্রতিষ্ঠতা সদস্যও। এবং প্রথম বিধায়ক তিনিই, তাঁর মতো প্রবীণ মানুষের এমন অসম্মান মেনে নেওয়া যায় না। শোভনদার ওপর হামলাকরীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। পুলিশ প্রশাসন যেন শোভনদেবের ওপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *