Breaking News
Home / TRENDING / অধিবেশন শুরুর এক সপ্তাহ পর শপথ নিলেন মিমি-নুসরাত

অধিবেশন শুরুর এক সপ্তাহ পর শপথ নিলেন মিমি-নুসরাত

নীল রায়।‌ অবশেষে শপথ নিলেন তৃণমূলের হাইপ্রোফাইল অভিনেত্রী সাংসদরা। অধিবেশন শুরুর এক সপ্তাহ পর সংসদে গিয়ে শপথ নিলেন অভিনেত্রী নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। মঙ্গলবার অধিবেশন শুরুর পর স্পিকার ওম বিড়লা বলেন, “যে সব সাংসদরা এখনও শপথ গ্রহণ করেননি, তাঁরা যেন আগে শপথ নেন।” এরপর প্রথমে শপথ নেন নুসরাত, পরে শপথ নেন মিমি। বাংলায় শপথবাক্য পাঠ করেন তৃণমূলের দুই গ্ল্যামারাস সাংসদ। এদিন তবে নুসরাতের সাজ ছিল চোখে পড়ার মতো। তিনি এখন নবপরিণীতা। ১৯ জুন তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের অনুষ্ঠান সারেন নুসরাত। বিয়ের মেহেন্দি এখনও ওঠেনি। তবে লোকসভায় সাদা সালোয়ার-কামিজ পরে উপস্থিত হয়েছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *