ওয়েব ডেস্ক:
কাটমানি প্রসঙ্গে বিধানসভায় মেজাজ হারিয়ে বিরোধী বিধায়ককে তুই তোকারি করলেন তৃণমূল বিধায়করা। মঙ্গলবার এভাবেই তৃণমূলের আক্রমণের মুখে পড়েন বাগদার বিধায়ক দুলাল বর। ‘কাটমানি’ প্রসঙ্গত তুলতেই অধিবেশনের মধ্যেই রে রে করে তেড়ে উঠে তুই তোকারি শুরু করেন তৃণমূল বিধায়করা।
প্রসঙ্গত, গতকাল বিধানসভায় কাটমানি ইস্যুতে বিক্ষোভ দেখান বাম-কংগ্রেস বিধায়করা। তাঁরা হাতে পোস্টার নিয়ে বিধানসভার বাইরে প্রতিবাদে জানান। সেই পোস্টারে লেখা ছিল ‘কাটমানি মানে সিএম’। এদিন সেই পোস্টারের প্রসঙ্গ তুলে দুলালবাবু বলেন, ‘সরকার বলছে কাটমানি নিলে জেল হতে পারে। কাল পোস্টার দেখলাম ‘কাটমানি মানে সিএম’। এরপরেই থামতে হয় দুলাল বরকে। কারণ তৃণমূল বিধায়করা তুমুল চিৎকার করতে শুরু করেন। এমনকী এক তৃণমূল বিধায়ক দুলালবাবুকে উদ্দেশে বলেন, ‘তুই কোন দলে আছিস, সেটা আগে বল।’
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পরে পরে বিজেপিতে যোগ দিয়েছেন বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর। এদিকে মঙ্গলবার কাটমানি তদন্তে কমিশন গঠনের দাবি তোলেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা আবদুল মান্নান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news